
মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি তখন পাকিস্তানের কারাগারে বন্দি। তাঁর অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।
কর্নেল এম এ জি ওসমানী মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব পান। কলকাতা থেকে এই সরকার প্রশাসন, কূটনীতি ও যুদ্ধের সমন্বয় করত।
লেখাটি প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুসারে সংক্ষেপে লেখা। কোনো তথ্যে ভুল পেলে “যোগাযোগ” পেজে জানান।

