১৯৯৬ সালে ঢাকার সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয়। বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা এই জাদুঘরে মুক্তিযুদ্ধের নানা নিদর্শন, ছবি ও দলিল সংরক্ষিত আছে। ২০১৭ সালে জাদুঘরটি আগারগাঁওয়ে নতুন ভবনে স্থানান্তরিত হয়।
ইতিহাস জানতে ও পুরনো ছবির তথ্য মেলাতে জাদুঘরটি দর্শনার্থী ও গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা।
লেখাটি প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুসারে সংক্ষেপে লেখা। কোনো তথ্যে ভুল পেলে “যোগাযোগ” পেজে জানান।

