১৭ এপ্রিল ১৯৭১ কুষ্টিয়া জেলার (বর্তমান মেহেরপুর জেলার) বৈদ্যনাথতলার আম্রকাননে অস্থায়ী সরকারের শপথ অনুষ্ঠান হয়। পরে জায়গাটির নাম রাখা হয় মুজিবনগর।
এই সরকারই মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব দেয় এবং বিদেশে বাংলাদেশের পক্ষে সমর্থন জোগাড় করে। দিনটি মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়।
লেখাটি প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুসারে সংক্ষেপে লেখা। কোনো তথ্যে ভুল পেলে “যোগাযোগ” পেজে জানান।

