Viral Photo BD একটি ঐতিহাসিক ছবির সংগ্রহশালা। আমরা বাংলাদেশের অতীতের ছবি, বিশেষ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৭০-এর দশকের গ্রামবাংলা ও শহরজীবনের ছবি পাঠকের কাছে তুলে ধরি।
আমাদের বিশ্বাস, একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি বলে। নতুন প্রজন্ম যেন নিজেদের ইতিহাস, সংগ্রাম ও ঐতিহ্য চোখে দেখে জানতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য।
আমরা যা প্রকাশ করি
- মুক্তিযুদ্ধের সময়কার ও পরবর্তী ঐতিহাসিক ছবি
- পুরনো ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন স্থানের ছবি
- ১৯৭০-এর দশকের গ্রামীণ জীবনের দৃশ্য
- ছবির সঙ্গে সংক্ষিপ্ত বাংলা বর্ণনা
ছবির তথ্য সঠিক রাখার চেষ্টা করি। কোনো ভুল চোখে পড়লে বা আপনার কাছে ছবির আরও তথ্য থাকলে আমাদের জানান।
