১৯৭১ সালের ১১ থেকে ১৭ জুলাই সেক্টর কমান্ডার্স কনফারেন্সে মুক্তিযুদ্ধের জন্য সারা দেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ও প্রধান সেনাপতি কর্নেল ওসমানী।
প্রতিটি সেক্টরের আলাদা কমান্ডার ও সদর দপ্তর ছিল। এই কাঠামো যুদ্ধকে আরও সংগঠিত করে।
লেখাটি প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুসারে সংক্ষেপে লেখা। কোনো তথ্যে ভুল পেলে “যোগাযোগ” পেজে জানান।

