১৯৫৪ সালের মার্চে পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল ভোটে জয়ী হয় এবং মুসলিম লীগ বড় পরাজয়ের মুখে পড়ে। একুশ দফা কর্মসূচি ছিল এই জোটের মূল ভিত্তি।
কিন্তু নির্বাচিত সরকার বেশিদিন টেকেনি। এই ঘটনা বাঙালির মনে গণতান্ত্রিক অধিকার নিয়ে নতুন প্রশ্ন তোলে।
লেখাটি প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুসারে সংক্ষেপে লেখা। কোনো তথ্যে ভুল পেলে “যোগাযোগ” পেজে জানান।

