মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য সাতজন যোদ্ধাকে সর্বোচ্চ সম্মান “বীরশ্রেষ্ঠ” দেওয়া হয়। তাঁরা হলেন: ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহি হামিদুর রহমান, সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল, ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ ও ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।
সাতজনই যুদ্ধে শহীদ হন।
লেখাটি প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুসারে সংক্ষেপে লেখা। কোনো তথ্যে ভুল পেলে “যোগাযোগ” পেজে জানান।

