
১৬ ডিসেম্বর বিকেলে ঢাকার রমনা রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করা হয়। মিত্রবাহিনীর পক্ষে ছিলেন ভারতীয় লে. জেনারেল জগজিৎ সিং অরোরা, আর পাকিস্তানের পক্ষে লে. জেনারেল এ এ কে নিয়াজী।
প্রায় ৯৩ হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। নয় মাসের যুদ্ধের পর এই দিনই বাংলাদেশের বিজয় দিবস।
লেখাটি প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুসারে সংক্ষেপে লেখা। কোনো তথ্যে ভুল পেলে “যোগাযোগ” পেজে জানান।

