মার্চের মাঝামাঝি থেকে ঢাকায় ইয়াহিয়া খান ও শেখ মুজিবুর রহমানের মধ্যে আলোচনা চলে। একই সময়ে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন চলছিল এবং মানুষ দিন গুনছিল।
আলোচনার আড়ালে সামরিক প্রস্তুতিও চলছিল। শেষ পর্যন্ত কোনো রাজনৈতিক সমাধান হয়নি, আর ২৫ মার্চ রাতে সেনা অভিযান শুরু হয়।
লেখাটি প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুসারে সংক্ষেপে লেখা। কোনো তথ্যে ভুল পেলে “যোগাযোগ” পেজে জানান।

