১৯৪৮ সালে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাবের বিরুদ্ধে পূর্ব বাংলায় ছাত্রদের প্রতিবাদ শুরু হয়। বাংলাভাষী মানুষ চেয়েছিল বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হোক।
এই প্রতিবাদই পরে ভাষা আন্দোলনের রূপ নেয় এবং বাঙালির জাতীয় চেতনা গড়ে তোলে।
লেখাটি প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুসারে সংক্ষেপে লেখা। কোনো তথ্যে ভুল পেলে “যোগাযোগ” পেজে জানান।

