১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতীয়তাবাদী বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করা হয়। শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, লেখক ও শিল্পীসহ বিভিন্ন পেশার মানুষ এই হত্যাকাণ্ডের শিকার হন।
ধারণা করা হয়, পরাজয় আসন্ন জেনে জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়।
লেখাটি প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুসারে সংক্ষেপে লেখা। কোনো তথ্যে ভুল পেলে “যোগাযোগ” পেজে জানান।

