স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথমে চট্টগ্রামের কালুরঘাট থেকে সম্প্রচার শুরু করে। পরে কলকাতা থেকে এর অনুষ্ঠান প্রচারিত হতো। দেশাত্মবোধক গান, সংবাদ ও কথিকা মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে অনুপ্রাণিত করত।
এম আর আখতার মুকুলের “চরমপত্র” অনুষ্ঠান সেখানে বিশেষ জনপ্রিয় ছিল।
লেখাটি প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুসারে সংক্ষেপে লেখা। কোনো তথ্যে ভুল পেলে “যোগাযোগ” পেজে জানান।

