যুদ্ধ শুরু হলে আনুমানিক এক কোটি মানুষ ভারতে আশ্রয় নেয়। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসামসহ বিভিন্ন রাজ্যে শরণার্থী শিবির গড়ে ওঠে।
সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত ভারতের ওপর বড় চাপ ফেলে। শরণার্থী সংকট বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরিতেও ভূমিকা রাখে।
লেখাটি প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুসারে সংক্ষেপে লেখা। কোনো তথ্যে ভুল পেলে “যোগাযোগ” পেজে জানান।

