২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী “অপারেশন সার্চলাইট” নামে সামরিক অভিযান শুরু করে। নিরস্ত্র বেসামরিক মানুষ, ছাত্র, রাজনৈতিক কর্মী এবং বাঙালি সৈনিক ও পুলিশ ছিল এর লক্ষ্য। অভিযানের দায়িত্বে ছিলেন লে. জেনারেল টিক্কা খান।
এই রাতকে অনেকে কালরাত্রি বলেন। মুক্তিযুদ্ধের সশস্ত্র লড়াই এখান থেকেই শুরু হয়।
লেখাটি প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুসারে সংক্ষেপে লেখা। কোনো তথ্যে ভুল পেলে “যোগাযোগ” পেজে জানান।

